,

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী তামান্না ভাটিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর এ নিয়েই ইন্টারনেট জগতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছে, প্রাক্তন পাক ক্রিকেটার আবদুর রজ্জাককে বিয়ে করছেন ‘‍বাহুবলীর অবন্তিকা’।

তবে শুধু কানাঘুষোই নয়, রয়েছে একটি ছবিও যেখানে একটি জুয়েলারী দোকানে দু’জনে গয়না কিনতে গেছেন একসঙ্গে। তাহলে কি নিজেদের বিয়ের জন্যই এই গয়না কিনতে গেছেন আবদুর রজ্জাক ও তমান্না?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে জানা গেল, এই খবরের কোনো সত্যতা নেই। ছবিটি ২০১৩ সালের। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই দুই তারকা। পুরনো এই ছবি থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। তবে এই খবর অস্বীকার করে তামান্না জানান, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর। বিয়ে করলে অবশ্যই তাঁর ফ্যানদের জানাবেন। সূত্রের খবর অনুযায়ী, সিনেমার জগতের কাউকে বিয়ে করবেন না তামান্না। তাঁর প্রেমিক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। এসবের বাইরে প্রভু দেবার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

অন্যদিকে, ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আবদুর রজ্জাক। স্ত্রী সন্তান নিয়ে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের