,

ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না : মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না।

সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নিবার্চন হবে জানিয়ে তিনি বলেন, ভোটে যে দল নির্বাচিত হবে তাদের আমরা দেশ চালানোর জন্য ফুলের মালা দেব। সুষ্ঠু ভোটের মাধ্যমে জয়ী হলে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কাউকে নির্বাচন করতে দেবেন না, সবাইকে দূরে ঠেলে রাখবেন এটা করতে দেয়া হবে না।

রোববার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের ভেলাজান উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছিলেন। কেন্দ্রদখল করেছেন। যদি আগামী নির্বাচনে একই রকম ভোটগ্রহণ হয় তবে ছাড় দেয়া হবে না। আমরা আমাদের ভোট কাউকে দিতে দেব না। যে নির্বাচন করে সরকার গঠন করেছেন সেটি নির্বাচন নয়। কারণ ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করেছেন।

তিনি বলেন, সরকার জনগণের অংশগ্রহণ ছাড়া বিনাভোটে নির্বাচিত হয়েছে। তাই আমরা বলছি, এ সরকারের নৈতিকতা বা বৈধতা নেই। এই সরকার আসন গ্রহণ করার পর সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ন সরকারপদ্ধতি বাতিল করেছে।

তিনি আরও বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’ এই সরকার মানুষকে ভয় পায় বলেই বুঝে গেছে আগামী নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। সেজন্য তারা অজুহাত খুঁজেন বিএনপিকে জনগণের কাছে কলুষিত করার।

বিএনপি শুধু একটা জিনিস চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন চাই। সে জন্য আগে থেকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন ও ছাত্রদলের সভাপতি কায়েস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে