,

লাভগুরুর সঙ্গে পরীমনির ঘোরাঘুরি

news-image

বিনোদন ডেস্ক : ‘লাভগুরু’র সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল শনিবার ঈদের দিন ‘লাভগুরু’কে সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। এফএম রেডিওর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় এই ‘লাভগুরু’র নাম তামিম হাসান। প্রায় বছর খানেক ধরে তাঁরা প্রেম করছেন গোপনে। গত ১২ জুলাই তাঁদের প্রেমের বিষয়টি সামনে চলে আসে।

আজ রোববার সকালে জানা গেল, ঈদের দিন দুপুরে পরীমনির বাসায় আসেন তামিম হাসান। প্রথমে তাঁরা যান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এখানে এডিটিং মাঠে সহশিল্পীদের জন্য দুটি গরু কোরবানি দিয়েছেন পরীমনি। বিএফডিসিতে নিজে দাঁড়িয়ে থেকে মাংস কাটা এবং সহশিল্পীদের মাঝে মাংস বণ্টন তদারকি করেন। বিকেলে তাঁরা গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন বনানীর বিভিন্ন রাস্তায়। ফাঁকা রাস্তায় এই বেড়ানো দারুণ উপভোগ করেছেন দুজনই। সন্ধ্যায় যান রাজধানীর কাকরাইলে, জোনাকী সিনেমা হলে। সেখানে দর্শকদের সঙ্গে তাঁরা দেখেছেন ‘সোনাবন্ধু’ ছবিটি। এ সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন ছবির অন্য শিল্পী ও কলাকুশলীরা।

গতকাল দুপুরে বিএফডিসিতে প্রথম আলোকে পরীমনি বলেন, রাতে তিনি যাবেন পিরোজপুরে ভান্ডারিয়াতে, নানাবাড়ি। কিন্তু তখন যেতে পারেননি। নানাবাড়ি যাচ্ছেন আজ রোববার দুপুরে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের