,

২০২২ অ্যাশেজে খেলতে চান এই ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক :আসন্ন অ্যাশেজে নামার আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ অ্যাশেজের পরিকল্পনা করে ফেললেন জেমস অ্যান্ডারসন৷ ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে ঐতিহ্যের লড়াইয়ে নামতে চান জিমি৷

আসন্ন অ্যাশেজে অজি ব্যাটসম্যানদের ত্রাস হয়ে দেখা দিতে পারেন অ্যান্ডারসন৷ ৫০০ উইকেটের মাইলস্টোন থেকে মাত্র ৩ উইকেট দূরে ইংরেজ পেসার৷ তবে আসন্ন অ্যাশেজ নয়, পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে খেলার আশঙ্কা প্রকাশ করলেন ৩৫ বছরের জিমি৷

 

তবে অ্যাশেজের আগেই সম্ভবত ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই মাইলস্টোনে পৌঁছে যাবেন অ্যান্ডারসন৷ পরের সপ্তাহে ওয়েস্ট ৃন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে তিনটি উইকেট পেলেই প্রথম ইংরেজ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলস্টোন ছোঁবেন জিমি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের দু’টি টেস্টে ১০টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন৷

 

আগেই ইয়ান বোথামকে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটপ্রাপক হয়েছেন জিমি৷ এবার তাঁর মাইলস্টোনের হাতছানি৷ ২০২২ অ্যাশেজে তিনি কি খেলবেন? এই প্রশ্নের উত্তরে অ্যান্ডারসন জানান, ‘৪০ বছর বয়সেও আমি অনায়াসে খেলতে পারি৷ নিজেকে ফিট রাখতে পারলে, না-খেলার কিছু নেই৷ জানি না আমি দলে থাকব কি না, কিন্তু সুযোগ পেলে আমি বোলিং করতে পারব৷ ল্যাঙ্কাশায়ারে যখন খেলতাম, তখন গ্লেন চ্যাপেলের বয়স ছিল ৪১ বছর৷ এই বয়সেও তিনি দারুণ বোলিং করতেন৷ জানি কাউন্টি ক্রিকেট আর টেস্ট ক্রিকেট এক নয়৷ কিন্তু আমি শুধু টেস্ট ক্রিকেট খেলে কেরিয়ার দীর্ঘায়িত করতে পারব৷’

চলতি বছর গ্রীষ্মে ছ’টি টেস্টে ৩০টি উইকেট নিয়েছেন জিমি৷ গড় ১৫.৯৷ স্ট্রাইক-রেট ৪০ বল পিছু একটি উইকেট৷ আসন্ন অ্যাশেজে ফর্ম ধরে রাখতে না-পারলেও তা কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী ইংরেজ পেসার৷ ২০১৩-১৪ অ্যাশেজে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড৷ কিন্তু পাঁচ টেস্টের ০-৩ সিরিজে পিছিয়ে পড়ার পরই ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ইংল্যান্ড অফ-স্পিনার গ্রেম সোয়ান৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের