,

ঈদের জামাত থেকে উসমান খাজার জুতা চুরি!

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত ১৮ই অগাস্ট দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে টাইগারদের সাথে অজিরা এখন অবস্থান করছে চট্টগ্রামে। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়।

ঈদের নামাজে গিয়েই বিপাকে পড়লেন ওসমান খাজা । খোয়ালেন নিজের জুতো! একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মান ও নাসির হোসেনের মত ক্রিকেটাররা।

সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা ও আম্পায়ার আলিম দার। সেখানেই নামাজ পড়তে গিয়ে বিড়ম্বনায় পড়েন খাজা। নামাজ শেষে আর নিজের জুতোজোড়া খুঁজে পাননি তিনি। বলা হচ্ছে, কোন ছিঁচকে চোর পাকিস্তানি বংশোদ্ভূত এই টপ অর্ডার ব্যাটসম্যানের জুতো চুরি করেছে।

১১ বছর পর বাংলাদেশে এসে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তামিম-সাকিবের নৈপূণ্যে ২০ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’দল খেলবে ৪-৮ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে