,

যে কারণে জন-বিপাশার ব্রেকআপ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পীদের মধ্যে কি সত্যিকারের ভালোবাসা সম্ভব? এ প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো বলবেন, না। কিন্তু এক সময় জন আব্রাহাম ও বিপাশা বসু জুটির উদাহরণ টেনে উল্টো বলা হতো- কেন নয়? দীর্ঘ দশ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

 

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের প্রেমের সম্পর্কেও ফাটল ধরে। ব্রেকআপ হয় তাদের। বর্তমানে প্রিয়া রাঞ্চালের সঙ্গে ঘর বেঁধেছেন জন, অন্যদিকে করন সিং গ্রোভারের সঙ্গে সুখেই কাটছে বিপাশার সংসার। কিন্তু জন-বিপাশার ব্রেকআপ হয়েছিল কেন?

 

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, জন আব্রাহাম তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে প্রস্তুত ছিলেন না। দশ বছর কম সময় না। অন্যান্য জুটিরা অনেক আগেই ঘর সংসার শুরু করেছিলেন, কিন্তু তারা ক্যারিয়ারে মনোযোগ দিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। কিন্তু শেষ দুই বছর তাদের সম্পর্কের ব্যাপারে জনের মনোভাব দেখে বিপাশা হতাশ হয়ে পড়েন। জন তাকে অধিনস্ত ভাবতে শুরু করেছিলেন, যা বিপাশাকে খুব দুঃখ দিয়েছিল।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়, জন ব্রেকআপ করতে চায় কিনা এ ব্যাপারে খোলাখুলি মন্তব্য করার পূর্ণ অধিকার দিয়েছিলেন বিপাশা। তখন জন ব্রেকআপের ব্যাপারে তার সিদ্ধান্ত জানান। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ সিনেমার সেটে জন-বিপাশার বন্ধুত্ব হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০১১ সালের শুরুতে তাদের ব্রেকআপ হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে