,

চট্টগ্রামে আট ‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যান নিয়ে খেলবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক :সব কিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রাম টেস্টে দেখা যেতে পারে মুমিনুল হককে! অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা একাদশেই থাকবেন মুমিনুল হক।

সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশ আট স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে! অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় দুই ইনিংসেই বোলিং ছিল হানড্রেড পারসেন্ট। ব্যাটিংয়ে দুই-একটি জায়গায় ছিল ঘাটতি। ওই ঘাটতি রাখতে চাচ্ছে না টিম ম্যানেজম্যান্ট।এ কারণে টেস্টে আট ব্যাটসম্যান, দুই স্পিনার এবং এক পেসার নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

টপ অর্ডারের ব্যাটিং পজিশনে আসছে পরিবর্তন! ঢাকা টেস্টে প্রথম ইনিংসে চারে ব্যাটিং করা সাব্বির ব্যাটিং করবেন সাতে। যদিও প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়ে ব্যাটিং করেছিলেন সাব্বির।চারে ব্যাটিং করবেন মুমিনুল হক, যেখানে তার ব্যাটিং গড় এখনও ষাটের কাছাকাছি। মুমিনুলের সঙ্গে দলে জায়গা পাওয়ার দৌড়ে ছিল উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। কিন্তু উইকেটের পিছনে মুশফিকুর রহিম দায়িত্ব পালন করবেন বলে লিটনকে বসে থাকতে হচ্ছে।

 

মুমিনুল হককে একাদশে সুযোগ দেয়ার আরেকটি কারণও রয়েছে। ঢাকা টেস্টে শর্ট লেগ ফিল্ডিংয়ে ক্যাচ মিস হয়েছে তিনটি। মুমিনুল হক শর্ট লেগের স্পেশালিস্ট ফিল্ডার।

টপ অর্ডারে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার। এরপর ইমরুল কায়েস। দুই টেস্ট পর দলে ফেরা মুমিনুলের পর রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই সিনিয়র ক্রিকেটারের পর খেলবেন সাব্বির রহমান ও নাসির হোসেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের