,

আশুলিয়ায় ড্রামের ভিতর নারীর ৩৫ টুকরো লাশ

news-image

নিউজ ডেস্ক : ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির ঘরের মধ্যে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ৩৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাড়ি থেকে লাশের টুকরাগুলো উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা গণমাধ্যমকে জানান, ওই ঘরে স্বামী-স্ত্রী দুইজন বাস করতেন। ঘরের মধ্যে একটি প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে অর্ধগলিত লাশের টুকরাগুলো পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, লাশটি কোনো যুবতী নারীর। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে ৩৫টি টুকরা করা হয়েছে।

স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, গত দুদিন ধরে প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া দেয়া কক্ষটি তালাবন্ধ রয়েছে। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের