,

রিচির মেয়ের প্রথম ঈদ, পরিবারে উচ্ছ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ২১ আগস্ট সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইনসে প্রেসবেটিরিয়ান হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। এরপর ঘরে ফিরেছেন কয়েকদিন বয়সী মেয়েকে নিয়ে।

আর এই ক’দিনের মধ্যেই চলে আসলো। ঈদ মানে আনন্দ। সে আনন্দ যেন ইলমা রায়া মালিকের আগমনে বেড়ে গেল অনেকটা। অন্তত রিচির ফেসবুক পোস্ট দেখে তাই মনে হলো। রিচি মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সাথে ইলমার প্রথম ঈদ। ‘ এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান।

রিচি এখন আছেন যুক্তরাষ্ট্রে, তার স্বামীর কাছে। রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।

গত ১৩ আগস্ট নিউইয়র্কের করোনাতে রিচির বাসায় ‘বেবি সাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ছোট পর্দার তারকা টনি ডায়েস, রোমানা, নাট্য নির্মাতা সৈয়দ জামিম, রিচি ও রাশেকের পরিবারের সদস্য এবং বন্ধুরা।
এদিকে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নায়করাজ রাজ্জাক আর রিচির জন্মদিন একই তারিখে, ২৩ জানুয়ারি। আর রাজ্জাক যেদিন মারা গেলেন, সেদিনই জন্ম হলো রিচির মেয়ে ইলমা রায়া মালিক। ব্যাপারটা তার কাছে কাকতালীয় বলে মনে হয়েছে।

উল্লেখ্য তিনি বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম. এম. সোলায়মান একজন ব্যবসায়ী। তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষাগ্রহণের পর পর তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন।

রিচি ও রাশেক মালিকের বিয়ে হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাইয়ান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের