সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি মাথায় চট্টগ্রামে বাংলাদেশ দল

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সিরিজে এগিয়ে থেকে চট্টগ্রাম আসার স্মৃতি খুব বেশি নেই বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তো নয়ই। ২০০৬-এ এই দলটির বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট হেরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে এসেছিল চট্টগ্রাম। তখন একটা ড্রই যেন মূল লক্ষ্য। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের মাধ্যমে আরও একটি ধবলধোলাইয়ের লজ্জায় পুড়তে হয়েছিল।

সময় গড়িয়েছে। পরিবর্তন এসেছে অনেক। সেই পরিবর্তনের হাওয়ায় ভেসে টাইগার বাহিনী আজ শুক্রবার বিকেলে বৃষ্টি মাথায় চট্টগ্রাম পা রাখল ২০০৬-এর প্রতিশোধের লক্ষ্য নিয়ে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট জিতলেই যে পাল্টা ধবলধোলাই দেওয়ার কাজটি সম্পন্ন হবে।

বিকেল পাঁচটার পর পুলিশ, র‌্যাব ও সোয়াতের কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে টাইগাররা হোটেল র‌্যাডিসনে পৌঁছায়। পেছনের গাড়িতে ছিল অস্ট্রেলিয়া। তবে পুরো দল আসেনি চট্টগ্রামে। আগামীকাল বাড়িতে ঈদ করে আসবেন মুশফিক, সাকিবেরা।

মুস্তাফিজ, নাসির, সৌম্য, সাব্বির, মমিনুলসহ ছয়জন আজ চট্টগ্রাম আসেন। তামিম ইকবালের রাতে আসার কথা রয়েছে। তবে তামিম এলেও থাকবেন তাঁদের কাজীর দেউড়ির বাড়িতে। বিখ্যাত খান বাড়িতে কাল ঈদের দাওয়াত খাওয়ারও কথা রয়েছে দলের অন্য সদস্যদের। তবে বিষয়টি তামিম চট্টগ্রাম পৌঁছালে নিশ্চিত হবে বলে জানালেন তামিমের মা নুসরাত ইকবাল খান। তিনি বললেন, ‘তামিম রাতে আসবে। তখন সিদ্ধান্ত হবে ক্রিকেটারেরা কখন আসবে। দেখা যাক।’

আগামীকাল পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ পড়বেন ক্রিকেটারেরা। এরপর বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল অনুশীলন করবে। শুধু বৃষ্টি না থাকলেই হলো।

আজ ক্রিকেটারেরা যখন চট্টগ্রাম পৌঁছেন, তখন দুই পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির। তবে হালকা বৃষ্টিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা না হওয়ার কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃষ্টি থামলেই মাঠটি কিছুক্ষণের মধ্যে খেলার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা