,

রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেল ফ্যারো আইল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলানার বিপক্ষে ম্যাচে পাওয়া নিষেধাজ্ঞার কারণে পাঁচ ম্যাচ লা লিগায় খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দেশের জার্সি গায়ে মাঠে নামতে বাঁধা নেই তার। তাই দেশের হয়ে মাঠে নেমে নিজের সেরাটা জানান দিয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগাল অধিনায়ক।

ঘরের মাঠ পোর্তোতে বৃহস্পতিবার রাতে ম্যাচের তৃতীয় মিনিটেই বের্নার্দো সিলভার ক্রসে অ্যাক্রোবেটিক ভলিতে স্বাগতিকদের এগিয়ে নেন রোনালদো। ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার। অবশ্য বিরতির আগে একটি গোল শোধ করে ফ্যারো আইল্যান্ডস।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৮ মিনিটে রোনালদোর ক্রসে হেড করে উইলিয়াম কারভালিও পর্তুগালকে ৩-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের ৬৪ মিনিটে কারভালিওর পাসেই জোরালো শটে রোনালদো হ্যাটট্রিক পূরণ করেন। আর ৮৪তম মিনিটে নেলসন অলিভেইরার গোল ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

ইউরোপিয়ান অঞ্চলে ‘বি’ গ্রুপের বাছাইপর্বে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারার পর টানা ছয় ম্যাচে জয় পেয়েছ পর্তুগাল। অপর ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সুইজারল্যান্ডের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের