সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে অতিথিদের পরিবেশন করা হল সোনার ভাত! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : নিজের বিয়েকে অভিনব করে তোলার চেষ্টা সবারই থাকে। তার জন্য হয় কেউ নতুন ডিজাইনের গয়না বানান তো কেউ বা পোশাকে নতুনত্ব আনেন।

তাই বলে শেষ পর্যন্ত ‘সোনার ভাত’ দিয়ে অতিথি আপ্যায়নের কথা শুনেছেন কখনও। ঠিক এমনটাই হয়েছে ভারতের হায়দরাবাদের এক বিয়েবাড়িতে। তবে ঠিক সোনার ভাত নয়, ভাতের উপর সোনার গুঁড়ো ছড়িয়ে অতিথি আপ্যায়নের ব্যবস্থা কছে সেখানকার একটি ক্যাটারিন সংস্থা।

ওই সংস্থার মালিক ভি সাই রাধা কৃষ্ণা জানিয়েছেন, বিয়েবাড়িতে নতুন কোনও চমক দেওয়ার ইচ্ছা ছিল তার। সোনা বা রুপার রাঙতায় মুড়িয়ে পান বা মিষ্টি দেওয়ার চল তো রয়েছেই। সেখান থেকেই এই আইডিয়া তার মাথায় আসে।

কলাপাতায় গরম ভাতের উপর সোনার পাতা ফেলে দেন তার কর্মীরা। ২৪ ক্যারেট সোনার নির্যাস দিয়ে পাতাগুলি তৈরি। গরম ভাতের সংস্পর্শে এসে সোনা গলে গিয়ে ভাতের সঙ্গে মিশতে যায়। ফলে ভাতের রংও বদলে হয়ে যায় সোনালি। দেখে মনে হবে অতিথিদের পরিবেশন করা হয়েছে সোনার ভাত।

কর্ণাটকে বিজেপির এক বড় নেতা গালি জনার্দন রেড্ডির মেয়ের বিয়ের দায়িত্বে ছিল রাধা কৃষ্ণার ওই সংস্থা। ওই বিয়েতে খরচ হয়েছিল ৫০০ কোটি টাকা। রাধা কৃষ্ণা জানিয়েছেন, এমন গ্রাহক পেলে ফের কোনও নতুন চমক আনতে তিনি প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা