সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্মগুরু’ রাম রহিমকে নিয়ে যা বললেন পুনম পাণ্ডে

news-image

বিনোদন ডেস্ক : দুই নারী ধর্ষণের দায়ে ২০ বছর সাজা ভোগ করছেন ভারতের স্বঘোষিত ‘ধর্মগুরু’ রাম রহিম সিং। রাম রহিমকাণ্ড নিয়ে বর্তমানে আলোচনার ভারতসহ বিভিন্ন দেশে।

সেই রাম রহিমকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে।

তিনি বলেছেন, ” রাম রহিম সিংকে ‘বাবা’ বলে সম্বোধন করবেন না। রাম রহিম সিং একজন ধর্ষক। সে কোনোভাবেই ঈশ্বরের দূত হতে পারে না। এই ধরনের মানুষ আসলে ঠকবাজ।”

একই সঙ্গে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে পুনম বলেন, “আইনের চোখে সবাই সমান। রাম রহিমের এই সাজা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ।”

১৫ বছর আগে ২০০২ সালে নিজের আশ্রমে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে সোমবার (২৮ আগস্ট) হরিয়ানা প্রদেশের রোহতক শহরে সোনারিয়া কারাগারে বিশেষ আদালত বসিয়ে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত শুক্রবার পাঁচকুলা শহরে অবস্থিত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্ত-সমর্থকদের সঙ্গে ওইদিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। হরিয়ানা প্রদেশের পাঁচকুলা ও পাঞ্জাবে ব্যাপক তাণ্ডবের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৮ জন নিহত হন। আহত হয়েছেন আরো অনেকে। সূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা