,

চট্টগ্রাম টেস্টেও জয়ের আশা তাইজুলের

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ের পর চট্টগ্রামেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা করছেন স্পিনার তাইজুল ইসলাম। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে এই ম্যাচ হবে।

সেই ম্যাচ নিয়ে বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা টেস্টে শেষ বেলার জয়ের কারিগর তাইজুল। তিনি বলেন, ‘এখানে (মিরপুর) যে উইকেটে ওদের হারিয়েছি, তেমনটাই আশা করছি চট্টগ্রামে। অবশ্য শুধু আশা করলে হবে না, তেমন উইকেট পাওয়ার পর তো আমাদের ভালো খেলতেও হবে। আমরা এরকম উইকেটই চাচ্ছি, যেন আমাদের জন্য ভালো হয়।’

মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৬০ রানে তিন উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসেও পান এক উইকেট। হাজলউডকে আউট করে জয়সূচক উইকেটটি তাইজুলই পান। সেই রোমঞ্চকর মুহূর্ত নিয়ে তরুণ এই স্পিনার বলেন, ‘আমি শেষ ওভারে যখন চারটা বল ওভার দ্য উইকেটে করলাম, তখন সাকিব ভাই এসে রাউন্ড দ্য উইকেটে বল করতে বললেন। তারপর করলাম, তখনই সফল হলাম।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের