,

বুবলীর পঙ্খীরাজ, যুবরাজ ও শাহেনশাহ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘গত বছর ঈদে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি দুটি দেখতে হলে গিয়েছিলাম। তবে তা বোরকা পরে। এবারও পরিকল্পনা আছে বোরকা পরে ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুটি দেখার। দর্শক প্রতিক্রিয়া সরাসরি অনুধাবন করতে এ পরিকল্পনা নিয়েছি। ‘ নিজের ছবি দেখতে হলে যাবেন কি না- জানতে চাইলে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন বুবলী।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’। দুটি ছবিতেই বুবলীর বিপরীতে রয়েছেন হালের ক্রেজ শাকিব খান। অর্থাৎ এ দুটি ছবির মাধ্যমে শাকিব-বুবলী জুটির হালি পূর্ণ হলো। এর আগে গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘বসগিরি’ ও ‘শ্যুটার’-এ ছিলেন শাকিব খান। এক বছর পর ঠিক একই ‘জোড়া ধামাকা’।

অবশ্য ঈদের আনন্দ আজ থেকে শুরু হয়ে গেছে বুবলীর। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কোরবানি ঈদের আনন্দ হাট থেকে গরু কেনা। ইতিমধ্যে আমার বাসায় কোরবানির গরু চলে এসেছে। গরুর নাম দিয়েছি পঙ্খীরাজ। ‘

মুখের কথা কেড়ে নিয়ে বলতে হলো, এটা আবার কেমন কথা? ‘হি. হি.. হি…’ খানিকটা হেসে এবার বুবলী বলেন, ‘বরাবরই কোরবানি গরুর নামকরণ করি। ছোটবেলা থেকেই এ মজাটা করে আসছি। এবার রেখেছি পঙ্খীরাজ, গতবার ছিল যুবরাজ। তার আগেরবার শাহেনশাহ। ‘

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের