,

শেষ দিনের আশায় কোরবানি পশুর ব্যবসায়ী ও হাট ইজারাদাররা

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত তেমনভাবে ক্রেতা আগমন চোখে পড়েনি। যেহেতু সময় ঘনিয়ে এসেছে তাই বৃহস্পতিবার থেকে ব্যবসা ভালো হতে পারে। গাবতলী কোরবানীর পশুর হাটে এভাবেই শেষদিনের আশায় দিন গুনছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসা গরুর ব্যবসায়ী মিনারুল। বুধবার রাজধানীর লালবাগ, মোহাম্মদপুর ও গাবতলীর পশুর হাট ঘুরে এমনটাই শোনা গিয়েছে কোরবানী পশুর বিক্রেতা ও হাট ইজারাদাররা।
পুরান ঢাকার এক নম্বর হাট লালবাগ বেড়িবাধে সিরাজগঞ্জের মোতাহার উদ্দিন জানান, তিনি ৯টি গরু এনেছেন। এখনও একটিও বিক্রি করতে না পারলেও বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে তার সব গরু বিক্রি হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

 

ক্রেতা সমাগম কেমন জানতে চাইলে মোহাম্মদপুর বসিলা কোরবানীর হাটের ইজারাদার শাহ-আলম জীবন প্রিয়.কমকে বলেন, ‘এখনও তেমনভাবে ক্রেতা সমাগম না হওয়ায় ব্যবসায়ীরা তাদের পশু ছাড়ছেন না। বেশি লাভের আশায় সবাই চড়া দাম হাঁকাচ্ছেন। তবে আজ বৃহস্পতিবার থেকে ক্রেতা সমাগম বাড়ার সাথে সাথে গরুর বিক্রি বাড়বে বলে আমি আশাবাদী।’
এদিকে গাবতলি হাটে ঘুরে মোটামুটি ক্রেতা সমাগম দেখা গেলেও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় সবাই গরু দেখতে আসছেন, দামাদামি করছেন কিন্তু বেচা-বিক্রি হচ্ছেনা।

 

কুষ্টিয়া থেকে দেশাল জাতের ২৫ টি গরু নিয়ে এসেছেন বলে জানিয়েছেন গরুর ব্যপারী রফিক হাওলাদার। তিনি বলেন, ৩টি গরু বিক্রি হয়েছে। দাম একটু বেশি চাওয়া হচ্ছে কারণ, এসব গরু বাছুর থাকা অবস্থায় কেনা হয়। পরবর্তীতে নিজেদের ফার্মে প্রাকৃতিক খাবার খাইয়ে দাইয়ে বড় করা হয়। যেহেতু মোটা তাজাকরণে কোন রাসয়নিক বস্তু ব্যবহার করা হয় না, সেহেতু আমাদের খরচ একটু বেশিই হয়ে যায়।
হাটের অবস্থা কেমন প্রশ্নের জবাবে গাবতলী হাটের পরিচালক আলমগীর জাহান মিলন বলেন, এখনও অফিস-আদালত চলছে। কাল থেকে সব বন্ধ হলে তারপর ক্রেতারা আসবে। আরেকটা সমস্যা হচ্ছে ঢাকায় যারা কোরবানী দেয় তাদের পশু রাখার জায়গা সংকট। তাই ঈদের আগের দিনই তারা কিনে নেন। আর এই শেষদিনের ভরসায় আমরা বসে আছি।

 

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবছর এখনও আমরা সেভাবে ব্যবসার মুখ দেখিনি। যদি হিসাব করি তাহলে দেখা যাবে গতবছরের এই দিনের তুলনায় চলতি বছরে প্রায় ৬৫ শতাংশ ব্যবসা কম হয়েছে। তবে চাঁদ রাত পর্যন্ত ব্যবসায় সব পুষিয়ে নেওয়া সম্ভব বলে আমি আশাবাদী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে