,

হিটস্ট্রোক সত্ত্বেও শুটিং করলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। বর্তমানে আবুধাবিতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। আর নির্মাতাদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে অসুস্থ হয়েও শুটিং করেছেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে শুটিং ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালমান শুটিং করছিলেন, এ সময় তার হিটস্ট্রোক হয়। তিনি তার ভ্যানেটি ভ্যানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর ফের শুটিং শুরু করেন। তিনি খুব বেশি ভালো বোধ করছিলেন না। তবে শুটিংয়ের সময় সর্বোচ্চটুকু দিয়েছেন কারণ খুব গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল।’

বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার ক্ল্যাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছে বলে জানা গেছে। এর পুরোটা জুড়েই থাকবে অ্যাকশন। নির্মাতা জানিয়েছেন, ক্ল্যাইম্যাক্স দৃশ্য শুটিংয়ের জন্য ১০ হাজার রাউন্ড গুলি ছোড়া হবে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের