,

জ্যামাইকার জয়ে মাহমুদউল্লাহর হিসেবি বোলিং

news-image

স্পোর্টস ডেস্ক :ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জিতেই চলছে জ্যামাইকা তালাওয়াস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে সাকিব আল হাসান ওই দলটি ছেড়ে আসলেও তাদের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ স্যান্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টসের বিপক্ষে মাহমুদউল্লাহর হিসেবি বোলিংয়ে জয় পেয়েছে জ্যামাইকা।

জ্যামাইকার সাবিনা পার্কে টস হেরে আজ আগে ব্যাটিংয়ের সুযোগ পান কুমার সাঙ্গাকারার জ্যামাইকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানেই অলআউট স্যান্ট কিটস। ফলে ৪১ রানে জয় পায় জ্যামাইকা।

আগে ব্যাট করতে নেমে জ্যামাইকার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন সাঙ্গাকারা। ৫৫ বল মোকাবেলা করে ৬৯ রান করেন দলটির এ অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন রোম্যান পুয়েল। এছাড়া গ্লেন পুয়েল করেন ৩১ রান।

স্যান্ট কিটসের হয়ে সেলডন কটরেল ২টি উইকেট পান। একটি করে পান মোহাম্মদ নবী ও তাবারেজ সামসি।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া স্যান্ট কিটস। জ্যামাইকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটির হয়ে বড় কোনো ইনিংস খেলতে পারেননি কেউ। এভিন লেইস সর্বোচ্চ ৪০ করেন। এছাড়া মোহাম্মদ হাফিজ ২১ ও থমাস ১৪ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

জ্যামাইকার হয়ে ব্যাট হাতে ক্রিজে নামার সুযোগ না পেলেও বল হাতে পুরো স্পেল বোলিং করেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। পুরো ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়েছেন তিনি। তবে কোনো উইকেট পাননি তিনি। জ্যামাইকার হয়ে ওসান থমাস ও সান্তোকি ৩টি করে উইকেট পান। ২টি উইকেট পান মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে