,

মুশফিককে ক্লার্কের শুভেচ্ছা বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সাদা পোশাকে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বুধবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অজিদের ২০ রানে হারিয়ে ইতিহাস রচনা করে মুশফিক বাহিনীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ে টাইগার বন্দনায় মেতে উঠে পুরো ক্রিকেট বিশ্ব। একদিক দিয়ে বাংলাদেশ দলের প্রশংসা করলেও অন্যদিকে অজিদের সমলোচনা করতে ব্যস্ত অনেকেই। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুলেননি কিংবদন্তিরা। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এমন পরাজয় হতাশ করলেও এমন জয়ে পুরো কৃতিত্ব টাইগারকেই দিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওয়ানডে বিশ্বকাপ জয়ী ওয়ানডে অধিনায়ক মাইকেল ক্লার্ক।

দলের পাশাপাশি টুইটারে ব্যক্তিগত ইনবক্সে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে অভিনন্দন জানান এই সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। ক্লার্কের করা সেই ম্যাসেজটি নিজের সত্যায়িত ফেসবুক পেজে ফ্যানদের সাথে শেয়ার করেন মুশফিক। ক্লার্ক লিখেন, ‘অভিনন্দন বন্ধু। এই জয়ে তোমার জন্য খুবই আনন্দিত আমি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের