,

প্রধান বিচারপতিকেই রায় বাতিল বা সংশোধনের উদ্যোগ নিতে হবে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে মাননীয় প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে দিয়ে শুধু নিজেকেই বিতর্কিত করেননি, জাতির জনককেও হেয় করার চেষ্টা করেছেন। তিনি যে অপ্রাসঙ্গিক রায় দিয়েছেন, সেটি তাঁকেই সংশোধন বা বাতিলের উদ্যোগ নিতে হবে।

বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের লোগো উন্মোচন এবং নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, রায়ের পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন, তা নিয়ে সারা দেশে ঝড় বইছে। পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তাঁরা নিজেরাই ছোট হয়ে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ আর বিচার বিভাগ যার যার অবস্থানে সার্বভৌম। কেউ এর সীমানা অতিক্রম করলে মানুষের কাছে বিতর্কিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক পুতুল রায় প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের লোগো উন্মোচন করেন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আবদুল মান্নানের প্রতিকৃতি উন্মোচন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের