,

জরুরিভাবে আমদানি হচ্ছে ৩ লাখ টন চাল

news-image

নিজস্ব প্রতিবেদক :জরুরি ভিত্তিতে আরও তিন লাখ মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরপর দুবার বন্যার কারণে দেশে ব্যাপক ফসলহানি হয়েছে। এ অবস্থায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এর আগে চালের সঙ্কট কাটাতে কয়েক দফা চাল আমদানি করে সরকার। একই সঙ্গে বেসরকারি খাতে চাল আমদানিকে উৎসাহিত করতে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কম্বডিয়া থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল সরকার থেকে সরকার পর্যায়ে আমদানির জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রতি মেট্রিক টন ৪৫৩ ইউএস ডলার হিসাবে আড়াই লাখ টন চাল আমদানিতে বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৯৩৯ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়া আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে প্যাকেজ তিন-এর আওতায় আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয় কমিটি। প্রতি মেট্রিক টন চাল ৪০৭ দশমিক ৮৯ ইউএস ডলার হিসাবে সরবরাহ করবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স রেজিংটন এন্টারপ্রাইজ লিমিটেড। এতে বাংলাদেশি টাকা খরচ হবে ১৬৯ কোটি ২৭ লাখ টাকা।

অপরদিকে দরপত্র আহ্বান ব্যতীত জরুরিভাবে রাষ্ট্রীয় প্রয়োজনে কম্বডিয়া থেকে সরকার থেকে সরকার পর্যায়ে আরও আড়াই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে