,

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত জমি পেলেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরশীল খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ বাড়ি নির্মাণের জন্য প্রধামন্ত্রী প্রতিশ্রুত জমি বুঝে পেয়েছেন। ২৪ আগস্ট মিরাজের হয়ে তার বাবা মো. জালাল হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন। বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের সাথে ব্যস্ত থাকা মিরাজ খুলনায় ফিরলে তার নামে জমি দলিল রেজিস্ট্রি করা হবে।

কেডিএ সূত্রে জানা যায়, নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি প্রদান করা হয়েছে। এক চিঠিতে কেডিএ উল্লেখ করে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে প্রতীকী মূল্যে প্রধানমন্ত্রী এই জমি অনুমোদন করেছেন।

মিরাজের পিতা মো. জালাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মিরাজের উপর খুশি হয়ে জমি প্রদান করেছেন, এ জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। মিরাজ খুলনায় ফিরলে জমির দলিল রেজিস্ট্রিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইতিমধ্যে ক্রিকেটার মেহেদী হাসানের মিরাজের নামে কেডিএর একটি প্লট গত ২৪ আগস্ট তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে নিজের অভিষেকেই অসাধারণ কৃতিত্ব দেখান খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। তার এই কৃতিত্বের ফলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় ও সিরিজ ড্র করে বাংলাদেশ। তার এই কৃতিত্বের পরপরই প্রধানমন্ত্রী মিরাজকে একটি বাড়ি তৈরি করে দিতে খুলনা জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের