,

রাস্তায় বড় কোন সমস্যা নেই : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক :পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোন হুমকি নেই। তবে এসব বিষয়কে মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থাও আমরা করেছি। রাস্তা কোথাও কোথাও অমসৃণ, সেটা সংস্কারে সড়ক মন্ত্রণালয় যথেষ্ট কাজ করেছে। তারপরেও কিছু কিছু জায়গা অমসৃণ হওয়ার কারণে কোথাও কোথাও গাড়ি ধীরগতি হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘রাস্তায় বড় কোন সমস্যা নেই, কোথাও যানজট নেই। মানুষের যে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকবে- সে ধরণের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আমরা সকলে মিলে কাজ করছি। আশা করি আগামী দুই দিনও সমস্যা হবে না।’

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে