,

টাইগার বন্দনায় বিশ্ব, অস্ট্রেলিয়ার গণমাধ্যমে হতাশা ও ক্ষোভ

news-image

 ২০/১। টান টান উত্তেজনাকর এই পরিস্থিতিতে তাইজুলের হাতে অজিদের নীল বিষের ঘড়া পূর্ণ হল। সেই সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানের শিরোনম, ‘জাতীয় দলের ঐতিহাসিক হার’। আরেক সংবাদমাধ্যমের হাইলাইট, ‘অজিদের জন্য সময়ের সেরা বিপর্যয়’।

ভারতের দৈনিক দ্য হিন্দুস্থান ও জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে টেস্ট সিরিজের মূল ক্রেডিট স্পিনারদের দিতে দেরি করে নি। সর্বশেষ তাইজুল কোপে এলবিডব্লিউ হওয়ার পর এই দুই পত্রিকার হেডলাইন হয়, রোমাঞ্চকর বিজয় স্পিনারদের’ ও ‘স্পিন ফাঁদে আটকে গেছে অস্ট্রেলিয়া’।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের আরেক প্রতিবেদনের শিরোনাম হয়, ‘ব্যাটিং ধ্বসে ধাক্কা খেয়েছেন অস্ট্রেলিয় নাগরিকরা’। এতে বলা হয়, ‘ডেভিড ওয়ার্নারের শতরানের পর হঠাৎ করেই ঘুরে গেল ম্যাচের মোড়। ওয়ার্নারের সেঞ্চুরি বাংলাদেশে খেলা দেখতে যাওয়া অস্ট্রেলিয়ার পর্যটকদের মুখে হাসি ফোটাতে পারেনি। ঢাকাতে অস্ট্রেলিয়ার বিপর্যয় দেখেছে তারা। জাতীয় দলের জন্য অন্যতম একটি বিপর্যয় ডেকে আনল বাংলাদেশ।’

এসবিএস এবং বিবিসি সিরিজের মূল নায়ক সাকিবকেই বিজয়ী প্রতিবেদনের শিরোনামে তুলে ধরে। এতে বলা হয়, ‘সাকিব তারায় জ্বলজ্বল করছে বাংলাদেশ।’ বল হাতে ১০ উইকেট ও ব্যাট হাতে ৮৯ রান নিয়ে অজিদের হার্টবিট বাড়িয়ে দিয়েছেন এই টাইগার সদস্য। শতরান পাড়ি দেয়া জুটি ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে স্পিন টোপে ফেলে সাজঘরে পাঠিয়ে দেন সাকিব।

তবে বিশ্ব পরাশক্তির অন্যতম এই দলের বাংলাদেশের কাছে টেস্ট হার সহজে হজম করে নিতে পারে নি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ‘ক্রিকেট মিনোজদের হাতে পরাজয়ের পীড়া ভোগ করছে জাতীয় দল’। ‘মিনোজ’ বা ‘ছোট’ দল বলে যখন বাংলাদেশকে উপহাস করা হচ্ছিল ঠিক তখনই মিরপুরে স্টেডিয়ামে অজি বধের উল্লাস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের হেডলাইন,‘ বাংলাদেশের কাছে আত্মসমর্পণ অস্ট্রেলিয়ার।’


এখন শুধুই ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের অপেক্ষা । ঈদের আনন্দের পর হোয়াইটওয়াশের আরেক তৃপ্তি লাভের প্রত্যাশায় ক্রিকেট পাগল বাঙ্গালি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের