,

শঙ্কামুক্ত মোশাররফ করিম

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ মানেই একাধিক টেলিভিশনে মোশাররফ করিমের নাটক। তাই দিন ও রাত মিলিয়ে ঈদের আগের কয়েকটি দিন টানা শুটিং করতে হয় জনপ্রিয় এই অভিনেতাকে। আর এমনই এক নাটকের শুটিং করার সময় গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নির্মাতা সাগর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘উচ্চ রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর কাজের চাপের কারণেই এমনটা হয়েছে।’ তবে এখন মোশাররফ করিম সুস্থ আছেন বলেও জানান তিনি।

গতকাল রাজধানীর অদূরে পুবাইলে একটি নাটকের শুটিং করার সময় রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। অবস্থা দেখে শুটিং ইউনিটের লোকজন তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত, তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানান চিকিৎসকরা।

এদিকে, মোশাররফ করিম অসুস্থ হওয়ার কারণে এরই মধ্যে ঈদের আগে তার সব শুটিং বন্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের