,

৫ সেটের লড়াইয়ে ফেদেরারের রোমাঞ্চকর জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের প্রথম রাউন্ডে কঠিন পরীক্ষার মুখে পড়েন রজার ফেদেরার। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হেসেছেন এই সুইস সুইস তারকাই। মঙ্গলবার রাতে রোমাঞ্চকর লড়াই শেষে ফ্রান্সেস তিয়াফোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন ফেদেরার।

ফ্ল্যাশিং মিডোয় ক্যারিয়ারের প্রথমবারের মতো আর্থার অ্যাশ স্টেডিয়ামের ছাদের নিচে খেলতে নামেন ফেদেরার। পাঁচ সেটের ধ্রুপদী লড়াই শেষে আমেরিকান টিনএজার ফ্রান্সেসকে ৪৬, ৬-২, ৬-১, ১-৬, ৬-৪ গেমে পরাজিত করেন সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক।

ইউএস ওপেনের পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার এবারের আসরের অন্যতম হট ফেবারিট। প্রায় ২৪ হাজার দর্শক ফেদেরার-ফ্রান্সেস লড়াই দেখতে উপস্থিত হন। স্বাগতিক দর্শকরা ফ্রান্সেসের কাছ থেকে এতটা লড়াই আশা করেননি। ফেদেরারের মতো তারকা খেলোয়াড়ের বিপক্ষে এই টিনএজারের পারফরম্যান্স দেখে হাসিমুখেই বাড়ি ফিরেছেন আমেরিকান দর্শকরা।

দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ান তারকা ব্লেস কাভকিচ অথবা রাশিয়ান তারকা মিখাইল ইউজেনির মুখোমুখি হবেন ফেদেরার। বৃহস্পতিবার মাঠে গড়াবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের