,

সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে একত্রিত শাকিব খান ও চলচ্চিত্র পরিবার

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিবার ও শাকিব খানের মধ্যকার চলমান সমস্ত দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটেছে। আর এই দ্বন্দ্বের অবসানের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারু‌কের উত্তরার বাসায় চলচ্চিত্র পরিবারের নেতাদের উপস্থিতিতে এক ঘরোয়া বৈঠকে সমস্ত দ্বন্দ্বের অবসান ও সমঝোতা হয়। এই সমঝোতার মাধ্যমে সকল ধরণের নিষিদ্ধ খেলারও ইতি ঘটলো।

বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, প্রখ্যাত চিত্রপ‌রিচালক আমজাদ হো‌সেন, চিত্রনায়ক শা‌কিব খান, বাপ্পারাজ, প্রযোজক আরশাদ আদনান, চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির মহাস‌চিব ব‌দিউল আলম খোকন, এডিটরস গি‌ল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মাসুম বাবুল, শিল্পী স‌মি‌তির সভাপ‌তি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নায়ক জা‌য়েদ খান ও সাংবাদিক এফ আই দীপু।

সমঝোতা সভায় নি‌জে‌দের ম‌ধ্যে ঝা‌মেলা মি‌টি‌য়ে ভ‌বিষ্য‌তে একস‌ঙ্গে সম‌ঝোতা এবং সৌহার্দ্যপূর্ণ প‌রি‌বে‌শে কাজ করার ব্যাপা‌রে ঐক্যমত পোষণ ক‌রে নায়ক ফারুক ও শা‌কিব খা‌ন কোলাকু‌লি ক‌রেন। একই সঙ্গে সব ধর‌নের ব‌হিষ্কারা‌দেশ প্রত্যাহার করার ব্যাপা‌রেও উভয় পক্ষ সম্ম‌তি প্রকাশ ক‌রেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের