,

সালমানের শুটিং সেটে ১০ হাজার রাউন্ড গুলি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের শুটিং সেটে ১০ হাজার রাউন্ড গুলি ছোড়া হবে। বিষয়টি শুনতে ভয়ংকর হলেও এটাই সত্যি। তবে সবই করা হচ্ছে সিনেমার দৃশ্যের প্রয়োজনে।

‘এক থা টাইগার’ সিনেমার সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। অস্ট্রিয়ার পর এখন আবুধাবিতে চলছে সিনেমাটির শুটিং। আর সেখানেই ১০ হাজার রাউন্ড গুলি ছোড়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক আলী আব্বাস জাফর।

সিনেমাটির অন্যতম আকর্ষণ ক্লাইম্যাক্স। প্রায় বিশ দিন ধরে চলবে এই ক্লাইম্যাক্সের শুটিং। অ্যাকশনে ভরপুর এই ক্লাইম্যাক্সের শুট করতেই জমায়েত করা হয়েছে প্রচুর রাইফেল ও বন্দুক। এই আয়োজনের ছবি পোস্ট করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আলী আব্বাস জাফর লিখেন, ‘দশ হাজার রাউন্ড গুলি ছোড়ার জন্য তৈরি, টাইগার জিন্দা হ্যায় সিনেমার অস্ত্র, পাগলামি শুরু।’

শুটিংয়ের পাশাপাশি চুটিয়ে মজাও করছে সিনেমাটির গোটা টিম। আবুধাবির সুন্দর লোকেশন থেকে একটি ভিডিও টুইটারে আপলোড করেছেন পরিচালক। সিনেমাটিতে সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা