সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ-সাকিবে ফের বিধ্বস্ত অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক :২৬৫ রানেন টার্গেটে ব্যাট করতে নেমে খুব সতর্ক ভাবে শুরু করেছে অস্ট্রেলিয়া। সাকিব-মিরাজের ঘূর্ণিতে শুরুতেই দুই উইকেট হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৫৬ রান তুলেছে অজিরা। ডেবিড ওয়ার্না ৪২ ও অধিনায়ক স্মিথ ৮ রানে ব্যাট করছেন।

মঙ্গলবার ঢাকা টেস্টে তৃতীয় দিন বাংলাদেশের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ম্যাট রেনশ (৫)। অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙেছে ২৭ রানে।

উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। কিন্তু সৌম্য সরকার স্লিপে ডেভিড ওয়ার্নারের ক্যাচ নিতে ব্যর্থ হওয়ায় সেবার উইকেট পাননি সাকিব। তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই সাফল্য পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাঁহাতি স্পিনারে বলে তাইজুল ইসলামের দারুণ এক ক্যাচে বিদায় নিয়েছেন উসমান খাজা। সাত মাস পর দলে ফেরা খাজা দুই ইনিংসেই ব্যর্থ, করলেন জোড়া এক- ১, ১! বিনা উইকেটে ২৭ থেকে ৬ বলের মধ্যে অস্ট্রেলিয়ার স্কোর তখন ২ উইকেটে ২৮!

এর আগে, প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ২৬০। তবে দ্বিতীয় ইনিংসে ২২১ রানে থেমে যায় যাত্রা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার টার্গেট ২৬৫। আর জিততে বাংলাদেশের চাই ১০ উইকেট।

প্রথম ইনিংসে সাকিব-তামিম ছাড়া কেউই নিজেদের নামের পরিচয় দিতে পারেনি। দু’জনের জ্বলে ওঠার দিনে ২৬০ রানের ছোটখাট স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

আর সে লক্ষ্য টপকাতে গিয়ে টাইগারদের মতো বেহাল দশায় পড়ে অজিরাও। সাকিবের (৫ উইকেট) ও মিরাজের (৩ উইকেট) বিধ্বংসী বোলিংয়ে তাদের সংগ্রহ হয় মোটে ২১৭। অর্থাৎ ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। আর তা নিয়ে দ্বিতীয় দিনের শেষ বিকেলে লড়ে তামিম-সৌম্য। গেল ইনিংসের মতো নিজেদের দ্বিতীয় ইনিংসেও নিজেকে চেনাতে পারেনি সৌম্য। ফেরেন ১৫ রানে।

তবে তৃতীয় দিনের প্রথম সেশনে তাইজুলকে নিয়ে নামেন তামিম। তাতেও সকালটা রঙ্গিন হয়নি। যদিও নিজের খেলাটা উপহার দিয়ে অর্ধশতক তুলে নেন তামিম। এরপর মুশফিক ৪১ ও মেহেদী হাসান ২৬ রান ছাড়া জ্বলতে দেখা যায়নি কাউকে। সর্বশেষ ২২১ রানে থেমে যায় তাদের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ জয় পেতে অস্ট্রেলিয়ার চাই ২৬৫ রান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা