,

বিভিন্ন নদ-নদীর ৭৩ পয়েন্টে পানি কমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭৩টি পয়েন্টের পানি কমেছে, বেড়েছে ১৫টি এবং দু’টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। ১৫ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৯টায় এ তথ্য জানানো হয়।

ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও গঙ্গা এবং সুরমা-কুশিয়ারা নদীসমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। এছাড়া, আগামী ২৪ ঘন্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে আচ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেওলা পর্যবেক্ষণ স্টেশনে ৭৬ মিলিলিটার ও কানাইঘাটে ৩৯ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে