,

ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী এলিস ওয়েলস

news-image

নিউজ ডেস্ক : দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস ঢাকায় এসেছেন।আজ মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক উপদেষ্টা গওহর রিজভির সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করবেন এলিস। ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রদূত ওয়েলস ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করবেন। এর পর, ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তব্য রাখতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সফর করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের