,

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেই কোহলির আসল পরীক্ষা : স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : গত ২ বছর ধরে ভারতীয় দলের দুর্দান্ত সাফল্যের সারথী অধিনায়ক বিরাট কোহলি। তবে কেবলমাত্র উপমহাদেশের কন্ডিশন বিচার করে কোহলিকে সেরা মানতে নারাজ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার মতে, চলতি বছরের শেষ দিকে প্রোটিয়া সফরেই ২৮ বছর বয়সী কোহলির আসল পরীক্ষা হবে। তবে ভয়ডরহীন ক্রিকেট আর আক্রমণাত্বক অধিনায়কত্বের জন্য কোহলিকে কৃতিত্ব দিতে ভুলেননি স্মিথ।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকার স্মিথ বলেন, ‘টেস্ট ক্রিকেটে ভারত প্রকৃত অর্থেই বেশ ভালো করছে। এজন্য কোহলি ধন্যবাদ পেতেই পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশন হবে সম্পূর্ণ ভিন্ন। তারা হয় দেশের মাটিতে কিংবা শ্রীলঙ্কা অথবা ওয়েস্ট ইন্ডিজে খেলছে, যেখানে বল কিছুটা মন্থর হয়ে আসে। ভারতীয়দের আসল পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। ‘

এছাড়া দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকেও সমর্থন জানিয়েছেন স্মিথ। পাশাপাশি ৩ ফরম্যাটেই ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক হিসেবে পছন্দ তার।

দক্ষিণ আফ্রিকা দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ। শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে