,

আপত্তিকর ছবি পোস্ট করে বিপাকে ঋষি কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার ‘আপত্তিকর’ একটি ছবি পোস্ট করে আইনি জটিলতায় পড়েছেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‘জয় হো ফাউন্ডেশন’ নামের একটি এনজিও ৬৪ বছর বছর বয়সি এ অভিনেতার বিরুদ্ধে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বাইয়ের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে। ভারতের মহারাষ্ট্র ভিত্তিক এনজিও ‘জয় হো ফাউন্ডেশন’। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিভাগে এটি নিবন্ধিত।

যদিও পোস্টটি পরবর্তীতে ডিলিট করেন ঋষি কাপুর।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে জয় হো ফাউন্ডেশনের সভাপতি আফরোজ মালিক বলেন, ‘টুইটার অ্যাকাউন্টে একটি সংখ্যালঘু শিশুর আপত্তিকর, নগ্ন ও অশ্লীল ছবি পোস্ট করায় ঋষি কাপুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অতি শিগগির এফআইআর রেজিস্ট্রার করার অনুরোধ করছি।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘টুইটারে ঋষি কাপুরের ২.৬ মিলিয়ন অনুসারী রয়েছে। তার মানে এই পর্নোগ্রাফিক ছবি ২.৬ মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছেছে। এই আপত্তিকর ছবি এখন পর্যন্ত ৬৬ বার রিটুইট হয়েছে এবং ৪৭৬টি লাইক পড়েছে।’

জয় হো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদিল খাত্রি সংবাদমাধ্যমে বলেন, ‘টুইটারে পর্নোগ্রাফিক ও নগ্ন ছবি পোস্ট করায় আমরা ঋষি কাপুরের বিরুদ্ধে মুম্বাই পুলিশ কমিশনার, মুম্বাই সাইবার সেল ও মিনিস্ট্রি অব ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে অভিযোগ দায়ের করেছি।’

ঋষি কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কাপুর অ্যান্ড সন্স। এছাড়া মুক্তির অপেক্ষায় তার প্যাটেল কি পাঞ্জাবি সাদি সিনেমাটি। আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। উমেশ শুক্লা পরিচালিত ১০২ নট আউট সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে