বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম টেস্টে তামিমের জোড়া ফিফটি

news-image

 

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ঢাকা টেস্ট তামিম ইকবালের ক্যারিয়ারে ৫০তম টেস্ট। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে তামিমের ব্যাট কি হাসবে- সেদিকেই তাকিয়েছিলেন তার ভক্তরা। তাদের হতাশ করেননি বাঁ-হাতি এ উদ্বোধনী ব্যাটসম্যান। নিজের ৫০তম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতক।

সোমবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। মঙ্গলবার সকালে মাঠে নেমে ফিফটি তুলে নেন। অ্যাস্টন অ্যাগারের ৩৫তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ফিফটি পূরণ করেন এ তারকা ব্যাটসম্যান। এ রান করতে ১০৯ বল মোকাবেলা করে ৬টি চারের মার মেরেছেন। টেস্ট ক্যারিয়ারে দেশসেরা এ ওপেনারের এটি ২৪তম ফিফটি।

সেই সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের পাশে নাম লেখালেন তিনি। দুইজনই এখন যৌথভাবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতকের মালিক। দু’জনেরই ২৪টি করে হাফ সেঞ্চুরি। আর আটটি সেঞ্চুরি করে আগে থেকেই টেস্টে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লিখেয়েছেন তামিম ইকবাল। হাবিবুল বাশার ও তামিমের মধ্যে আরো একটি বড় মিল হলো- তারা দুইজনই ৫০ টেস্ট খেলে ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু