বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলার রায় দুপুরে

news-image

নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের দায়ের করা মামলার রায় আজ।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করবেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২২ আগস্ট মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন আদালত। মামলার বিচারকাজ চলাকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, রানা প্লাজার মালিক সোহেল রানা তার নিজের, স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায় দেনা, উৎস এবং তার অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০১৩ সালের ২২ মে বিবরণী নোটিশ ইস্যু করে দুদক। এর আগে থেকেই রানা কাশিমপুর কারাগারে থাকায় তার নামে সম্পদবিবরণী নোটিশ জারি করা হয়নি। পরবর্তীতে কারাগারে নোটিশ ইস্যু করার সিদ্ধান্ত হয়।

দুদক ২০১৫ সালের ১ এপ্রিল রানার নামে কাশিমপুর কারাগারে সম্পদবিবরণী নোটিশ জারি করে। ওই বছর ২ এপ্রিল জেল সুপারের মাধ্যমে নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়।

২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদবিবরণী ফরম পূরণ না করে তা দুদকের কাছে ফেরত পাঠায়। কিন্তু ২০১৫ সালের ৪ এপ্রিল নিজ স্বাক্ষরে বিবরণী নোটিশ গ্রহণ করে রানা। কিন্তু নোটিশের বিধি মোতাবেক সাত কার্যদিবসের মধ্যে রানা সম্পদবিবরণী দাখিল করেনি। ওই অভিযোগে একই বছর ২ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগ এনে রানার বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু