,

আবারও ব্যর্থ ইমরুল কায়েস

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। এর ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৩৩ রানে। তাদের হাতে আছে আরও ৭ উইকেট।

এই মূহুর্তে তামিম ব্যক্তিগত ৫১ এবং মুশফিক ০ রানে ব্যাট করছেন।আজ মঙ্গলবার ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আর দিনের শুরুতেই নাইট ওয়াচ ম্যান হিসেবে নামা তাইজুল ইসলামের উইকেট হারায় টাইগাররা। এরপর মাঠে নামে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া ইমরুল কায়েস। কিন্তু এবারও ব্যর্থ হন তিনি। ব্যক্তিগত ৪ রানে লায়নের বলে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে গত সোমবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ছিল ৮৮ রানের।তার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অজিরা ২১৭ রানে অলআউট হলে ৪৩ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।
অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে