,

স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলেও সুখী এই বলিউড তারকা দম্পতিরা!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়েই অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিক ঢের কম। খোদ হলিউডেই যখন এমনটা হয়, বলিউডে আরও বেশি তো হবেই। তবে এর মধ্যে আছে ব্যতিক্রম। বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যেখানে স্ত্রী স্বামীর চেয়ে বেশি আয় করেন। এ ক্ষেত্রে অনেকে ভাবতে পারেন, স্বামীর আত্মসম্মানে আঘাত লাগতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে, বিচ্ছেদ হতে পারে…ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া তারকা বলেই তাঁদের অহংবোধ বেশি। তাঁদের নিয়ে মিডিয়ায় হইচইও বেশি। কিন্তু এর আঁচ সামলে অনেক তারকা জুটিই সুখের সংসার করে যাচ্ছেন।

সাধারণত এমনটা খুব কমই দেখা যায়। কারণ প্রায়ই এমন অভিযোগ শোনা যায় স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে সংসারে একটু অশান্তি থাকেই। কিন্তু বলিউডের এই তারকারা কি শুধু সৃষ্টিশীল ও শিল্পী মানুষ বলেই এমনটা সম্ভব হচ্ছে? তাই হবে হয়তো! আসুন জেনে নেওয়া যাক কারা এই দম্পতিগুলো।

১. অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য রাই বচ্চন কি শুধুই বিশ্বের সবচেয়ে সুন্দর নারীদের একজন? তাঁর দক্ষতা যে চলচ্চিত্রে বা মডেলিংয়ে দেখা যায়, তা তো সবার জানা। ঐশ্বর্য আয়ও করেন স্বামী অভিষেক বচ্চনের চেয়ে বেশি। ফোর্বস ম্যাগাজিন বলছে, ঐশ্বর্যর সম্পত্তির হিসাব ১৭৬.৫ কোটি টাকার বেশি। যেখানে শোবিজ জগতের বাইরের বাড়তি আয় যোগ করেও অভিষেকের সম্পত্তির মোট হিসাব ১৫১.২ কোটি টাকা।

২. সাইফ আলি খান ও কারিনা কাপুর
সাইফ আলি খান পতৌদি পরিবারের নবাব পুত্র হলেও স্ত্রী কারিনা কাপুরের চেয়ে তাঁর আয় মোটেও বেশি না। মোটা অঙ্কের চেকটা কারিনারই। কারিনা একবার বলিউডের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী ঘোষিত হওয়ার পর থেকে সাইফের চেয়ে বেশিই পারিশ্রমিক নেন। সেটা হয় দুজনের এক ছবিতে অভিনয় করা হলেও!

৩. করণ সিং গ্রোভার ও বিপাশা বসু
এটা বোঝাটা খুব সাধারণ ব্যাপার যে বিপাশা বসু তাঁর স্বামী করণ সিং গ্রোভারের চেয়ে বেশি আয় করেন। কারণ, বিপাশা বড় পর্দার আর করণ মূলত ছোট পর্দার তারকা। অবশ্য বিপাশা রুপোলি পর্দার বাইরে ফ্যাশন নিয়েও নিজের কর্মক্ষেত্র ছড়িয়ে দিয়েছেন। আর করণ বড় পর্দাতেও বড় হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবু তাঁদের সংসারে ভালবাসার এতটুকু কমতি নেই।

৪. সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার
খুব বেশি দিন হয়নি সানি লিওনি বলিউডে পা রেখেছেন। এর মধ্যেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের চেয়ে উপার্জন করে ফেলেছেন বেশি। বড় পর্দায়, রিয়্যালিটি শোতে ছাড়াও সানিকে দেখা যায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। সব মিলিয়ে স্বামীর চেয়ে ধনী সানি। সানির ব্যবসায়িক অংশীদার হওয়া সত্ত্বেও ড্যানিয়েল সানির ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

৫. শিরিষ কুন্দর ও ফারাহ খান
ফারাহ খান কিন্তু শুধু ছবি পরিচালনা করেই ক্ষান্ত নন। তাঁকে দেখা যায় রিয়্যালিটি শোতেও। কাজ করেন নৃত্য পরিচালক হিসেবে। সে ক্ষেত্রে তাঁর স্বামী শিরিষ কুন্দর আনাড়িই বলা চলে। পরিচালক হিসেবে স্ত্রীর ধারে কাছেও যেতে পারেননি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর স্বপ্নের ছবি ‘জোকার’। এদিকে স্বামীর চেয়ে স্বাভাবিকভাবেই ফারাহর সম্পদের পরিমাণ বেশি। কারণ, তিনি বেশি আয় করেন। এত উত্থান-পতনের পরেও তিন সন্তান ঘিরে সুখে সংসার করছেন ফারাহ-শিরিষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে