,

নেতা-কর্মীর ভারে ডুবে গেল ত্রাণবাহী নৌকা!

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় যুবদলের ত্রাণ ভর্তি একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার কেশরহাট এলাকার একটি বিলের কোমর পানিতে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ত্রাণগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণের চেয়ে দলীয় নেতাকর্মীদের বেশি চাপ থাকায় নৌকাটি বিলের মধ্যে ডুবে যায়। ওই নৌকায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও ছিলেন।

ত্রাণ বিতরণে যাওয়া একাধিক যুবদল নেতা জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে এমপি নির্বাচন করবেন। এজন্য মোহনপুরে বানভাসি মানুষের কাছে তার নেতৃত্বে ত্রাণ বিতরণে সিদ্ধান্ত নেন মহানগর যুবদলের মিলনের অনুসারী নেতারা। আজ তারা মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের একটি গ্রামে যাচ্ছিলেন। যুবদলের নেতাদের সঙ্গে ত্রাণ ভর্তি নৌকায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। আরেকটি নৌকাতে কয়েকজন সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা ওঠেন। কিন্তু ত্রাণ থাকা নৌকাটি যাত্রা শুরু করতেই পানিতে ডুবতে থাকে। তখন আতঙ্কে মিলনসহ নেতাকর্মীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

শফিকুল হক মিলন জানান, ত্রাণভর্তি নৌকাটিতে তিনিসহ ১৩ জন নেতাকর্মী ছিলেন। বিলে নৌকাটি কেবল চলতে শুরু করেছিল। তখনই নৌকাটিতে পানি ওঠে যায়। এ সময় কিছু ত্রাণের ব্যাগ পানিতে ভাসতে শুরু করে। তবে বেশির ভাগ ব্যাগ নৌকার ওপরেই ছিল। নৌকাটিতে পানি উঠে গেলে পাশের আরেকটি নৌকার ৫০-৬০ জন যুবদলের নেতাকর্মী ত্রাণগুলো উদ্ধার করেন। ভাসতে থাকা ব্যাগগুলোও নেতাকর্মীরা পানিতে নেমে উদ্ধার করেন। এরপর বিকেলে তারা সেগুলো ছয়হাটি গ্রামে নিয়ে গিয়ে বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের