,

মিরাজের ভাবনায় পৌনে চারশো রান

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে মুশফিক বাহিনী। সবার প্রশ্ন টাইগাররা সফরকারীদের কত রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে টাইগাররা? আর খেলা শেষে সে কৌতুহলি প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের তরুণ তুর্কী মেহেদী হাসান মিরাজ।

বললেন ‘প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েও ৪৩ রানের লিড নিয়েছি। এখন শেষ পর্যন্ত যত রানেই এগিয়ে থাকি না কেন, আমাদের চেষ্টা থাকবে সেই রান নিয়েই লড়াই করা এবং ওই স্কোরকে রক্ষা করা। ’

তবে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে মিরাজের শেষ কথা, ‘আমরা দ্বিতীয় ইনিংসে ৩০০ রান করতে পারলে মনে হয় ভাল হবে। ’

প্রথম ইনিংসে ৪৩, আজ শেষ বিকেলে আরও ৪৫ (সৌম্যর উইকেট হারিয়ে)- মোট ৮৮ রানে এগিয়ে থাকা। তার সঙ্গে আরও ৩০০ রান যোগ হবার অর্থ- বাংলাদেশ সাড়ে তিনশোর ওপরে মানে পৌনে চারশো রানকে মোটামুটি নিরাপদ ভাবছে।

যদিও ইতিহাস বলছে, ১১ বছর আগে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড এবং দ্বিতীয় ইনিংসে ৩০৫ রানের লক্ষ্য বেধে দেয়ার পরও ৩ উইকেটে হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক রিকি পন্টিংয়ের অনবদ্য সেঞ্চুরিই সেদিন জিতিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে।

তবে আশার কথা হলো, ফতুল্লার সেই উইকেটের সঙ্গে মিল নেই এবারের মিরপুরের উইকেট। দুটোতে ভিন্নতা আছে। তারওপর সেবার উল্লেখ করার মত শুধু স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম রয়েছেন। সঙ্গে পেসার মোস্তাফিজ আর শফিউল ইসলাম তো রয়েছেনই। সুতরাং, এবার আশায় বুক বাধতে তো আর দোষ নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে