,

সেই মালয়েশীয় তরুণী নিখোঁজ!

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে চলে আসা মালয়েশীয় তরুণী জুলিজা ও কলেজপড়ুয়া মনিরুলকে পাওয়া যাচ্ছে না। সোমবার মনিরুলের পরিবার এই দাবি করেছে।

মনিরুলের বাবা ইমান আলী বলেন, ঢাকা বেড়াতে যাওয়ার কথা বলে সোমবার বেলা ১১টার দিকে মনিরুল-জুলিজা একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মনিরুলের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

দুই দিন ধরে মনিরুলের মামা নওশের আলীর বাড়িতে ছিলেন জুলিজা। নওশের আলী বলেন, ‘ওই সময় আমি বাড়িতে ছিলাম না। পরে শুনেছি, মনিরুলকে সঙ্গে নিয়ে জুলিজা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বের হয়েছেন। এরপর ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি।’ নওশের বলেন, সোমবারের মধ্যে ওদের সন্ধান পাওয়া না গেলে মঙ্গলবার সখীপুর থানায় জিডি করা হবে।

ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সূত্র ধরে জুলিজা গত বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখান থেকে মা-বাবা ও বোনদের নিয়ে মনিরুল শুক্রবার বেলা ১১টার দিকে জুলিজাকে নিয়ে সখীপুরে নিজ বাসায় আসেন।

শুক্রবার রাতে মনিরুল-জুলিজার বিয়ের আয়োজন চলছিল। কিন্তু রাত ১১টার দিকে মালয়েশিয়া থেকে আজগর আলী নামের একজন মনিরুলকে ফোন করেন। তিনি নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে জুলিজাকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। আজগরের দাবি, আজগর-জুলিজা দম্পতির চারজন সন্তান আছে, জুলিজার বয়স ৩২। ওই ফোন পাওয়ার পর বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। জুলিজাকে পাঠানো হয় নওশের আলীর বাড়িতে। পরে জুলিজার মা ছামিনা কথা বলেন মনিরুলের পরিবারের সঙ্গে। তিনি বাংলাদেশে এসে তাঁর মেয়েকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

মনিরুলের পরিবার জানায়, রোববার মা ছামিনার সঙ্গে জুলিজার কথা হয়। তখন ছামিনা জানিয়েছিলেন, ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে তাঁর দেরি হচ্ছে। তবে শিগগিরই তিনি আসবেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের