,

রাজশাহীতে বিএনপির ত্রাণভর্তি নৌকাডুবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় যুবদলের ত্রাণভর্তি একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কেশরহাট এলাকার একটি বিলের কোমরপানিতে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ত্রাণগুলো উদ্ধার করে বন্যার্তদের মাঝে বিতরণ করা সম্ভব হয়েছে।

ত্রাণভর্তি নৌকায় যুবদলের নেতাদের সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর হক মিলনও ছিলেন। নৌকা ডুবে গেলে তিনি পানিতে পড়ে যান। মিলন বলেন, মহানগর যুবদলের উদ্যোগে ত্রাণ বিতরণ করতে দুপুর সাড়ে ১২টার দিকে তারা মোহনপুরের বন্যাদুর্গত এলাকা ছয়পুরে যাচ্ছিলেন। এ সময় ত্রাণভর্তি এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মিলন জানান, ত্রাণভর্তি নৌকাটিতে তিনিসহ মোট ১৩ জন নেতাকর্মী ছিলেন। বিলে নৌকাটি কেবল চলতে শুরু করেছিল। তখনই নৌকাটিতে পানি ওঠে যায়। এতে তারা ১৩ জন পানিতে পড়ে যান। এ সময় কিছু ত্রাণের ব্যাগ পানিতে ভাসতে শুরু করে। তবে বেশিরভাগ ব্যাগ ডুবুডুবু নৌকার ওপরেই ছিল।

নৌকাটিতে পানি উঠে গেলে পাশের আরেকটি নৌকার ৫০-৬০ জন যুবদলের নেতাকর্মী ত্রাণগুলো উদ্ধার করেন। ভাসতে থাকা ব্যাগগুলোও নেতাকর্মীরা পানিতে নেমে উদ্ধার করেন। এরপর বিকেলে তারা সেগুলো ছয়পুর গ্রামে নিয়ে গিয়ে বিতরণ করেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি এ নেতা বলেন, নৌকায় তারা মোট ২২৫ জন মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, পাউরুটি, ওষুধ এবং স্যালাইন। সেগুলো পানিতে ভিজে গিয়েছিল। তারপরেও সেগুলো নিয়ে গিয়ে বিতরণ করায় বন্যার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে