,

কোরবানির বাজারহাটে অসুস্থ ও রুগ্ন পশু আনলে কঠোর ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পশু ব্যবসায়ীরা হাটে অসুস্থ ও রুগ্ন পশু আনলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নগরীর বিভিন্ন পশুরহাটে সিটি কর্পোরেশনের পরিচালনাধীন মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবেন। মোবাইল কোর্টে একজন ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। কোন ব্যবসায়ী পশুরহাটে অসুস্থ ও রুগ্ন গরু আনলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সাঈদ খোকন বলেন, বর্জ্য পরিস্কারের জন্য ঈদের দিন দুপুর থেকে ডিএসসিসি’র সাড়ে ১২ হাজার পরিচ্ছন্ন কর্মী টানা কাজ করে যাবে। এ সময় ডিএসসিসি’র ৩৫০টি গাড়ি ও অন্যান্য আনুসাঙ্গিক যন্ত্রপাতিও বর্জ্য আপসারনের কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরো বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পশু কোরবানির জন্য ৬২৩টি নির্দিষ্ট স্থান থাকবে। এ সব নির্দিষ্ট স্থানে নগরবাসীকে পশু কোরবানী করার আহ্বান জানান তিনি।অলিতে, গলিতে, মহল্লায় ও বাসা বাড়ির সামনে থেকে কোরবানীর বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীরা উদ্যোগ না নিলে হটলাইন ০৯৬১১০০০৯৯৯ তে কল করার জন্য নগরবাসির প্রতি আহ্বান জানান মেয়র।

মেয়র আরো জানান, কোথাও বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীরা গাফিলতি করলে সচেতন নগরবাসীকে বর্জ্যরে ছবি ফেসবুকে পোস্ট করলে দ্রুত সময়ের মধ্যে ওই এলাকার কোরবাণির বর্জ্য অপসারণ করা হবে। ডিএসসিসি’র মনিটরিং টিম ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের