,

‘আমি খুবই স্বার্থপর’

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ নামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর টলিউডের জনপ্রিয় অধিকাংশ চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র।

‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমার মাধ্যমে ২০১৫ সালে সর্বশেষ পর্দায় হাজির হয়েছিলেন তিনি। রাজা চন্দ্র পরিচালিত এ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। তারপর মাঝে কেটে গেছে প্রায় দুই বছর। বিরতি ভেঙে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ছায়া ও ছবি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন কোয়েল।

তবে বিরতির এ সময় তাকে একেবারেই কোথাও দেখা যায়নি। তাই গুঞ্জন উঠেছিল সংসার ভাঙছে কোয়েলের। তবে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। মাঝের এ সময়গুলো সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর একান্ত নিজের মতো করে এ সময়গুলো কাটিয়েছেন বলে জানিয়েছেন কোয়েল।

অভিনয়শিল্পীদের জীবনে বিতর্ক থাকে কিন্তু আপনি এর বাইরে কীভাবে থাকেন? এমন প্রশ্নের জবাবে কোয়েল বলেন, ‘বরাবরই ব্যক্তিগত জীবন আর কাজের ক্ষেত্র আলাদা করে রেখেছি। এটা আমি বাবার কাছ থেকে শিখেছি। তিনি কখনো সন্ধ্যা ৭টার পর কাজ করতেন না। আবার বাড়ি ফিরে কাজের আলাপ করতেন না। আমিও ঠিক সেইভাবেই ব্যালেন্স করি। আর আমার বিতর্কিত বিষয়ে কিছু বলার নেই। কারণ খারাপ কথা থেকে যায়। আমি খুবই স্বার্থপর। কোনোভাবেই নিজের শান্তি ভঙ্গ করতে চাই না। বিতর্ক মানেই নিজের জীবনে অশান্তি ডেকে আনা।’

‘ছায়া ও ছবি’ সিনেমা ছাড়াও সম্প্রতি কোয়েল অভিনয় করেছেন ‘ককপিট’ নামে চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন দেব, রুক্মিনি মৈত্র প্রমুখ। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের