,

প্রস্তুত হচ্ছেন শাহরুখ কন্যা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। বাবার পথ ধরে তার মেয়ে সুহানা রুপালি জগতে পা রাখছেন এ গুঞ্জন অনেকদিন ধরেই উড়ছে।

বলিউডে আসার প্রস্তুতি নাকি শুরু করেছেন সুহানা। করন জোহরের তত্ত্বাবধায়নেই নাকি প্রস্তুত হচ্ছেন শাহরুখ কন্যা। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রের দেওয়া তথ্যমতে, সম্প্রতি তিনি (সুহানা) করন জোহরের অফিসে এসেছিলেন এবং তার সঙ্গে পেশাদার হেয়ার স্টাইলিশ এবং মেকআপ পারসন ছিল। একজন শীর্ষ স্টাইলিস্ট তার স্টাইল করেছেন এবং প্রসিদ্ধ একজন ফটোগ্রাফার তার ফটোশুট করেছেন।

বলিউডের তারকা সন্তানদের সিনেমার পর্দায় নিয়ে আসতে নির্মাতা করন জোহরের জুড়ি নেই। শাহরুখের পরিবারের সঙ্গে তার সম্পর্কটাও ভালো। এছাড়া শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ে সুহানার। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

এছাড়া কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন সুহানা। সেখানে ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে খুব শিগগির করন সুহানাকে নিয়ে সিনেমা করবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের