,

খালি পেটে যেসব খাবার খাবেন না

news-image

স্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্য সচেতন ব্যক্তরা পুষ্টিগুণ বিবেচনা নিয়ে প্রতিদিনকার খাবার কিছু খেয়ে থাকেন। অনেকে নিয়মিত ফলমূল, সবজি-সালাদ খেয়ে বেশ তৃপ্ত থাকেন যে, শরীর বেশ পুষ্টি পাচ্ছে। কিন্তু এসব খাবারের কোনো কোনোটা খালি পেটে খাওয়া ক্ষতিকর বলে স্বাস্থ্যবিষয়ক একটি পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসুন জেনে নিই খালিপেটে কোন কোন খাবার খাওয়া বারণ-

কলা: কলার রয়েছে নানা পুষ্টিগুণ। পেট ভরানো ও হজমে সহায়তা করতে কলা বেশ কার্যকরী ফল। তবে এতে প্রচুর ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম রয়েছে, যা খালি পেটে খেলে রক্তের বিভিন্ন উপাদানের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই অন্য খাবার খেয়ে তারপর কলা খান।

টক ফল: টকজাতীয় ফলে প্রচুর এসিড থাকে, খালি পেটে যা পেট ও বুক জ্বালা করার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে।

সবুজ কাঁচাসবজি: এ ধরনের সবজিতে প্রচুর পরিমাণ অ্যামিনো এসিড থাকে। ফলে খালি পেটে এসব সবজি থেলে বুক জ্বালা ও তলপেটে ব্যথা হতে পারে।

টমেটো: ভিটামিন সিসহ বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে টমেটোতে। তবে খালি পেটে কখনও টমেটো খাওয়া উচিত নয়। কারণ এর ট্যানিক এসিড গ্যাস্ট্রিক ডেকে আনতে পারে।

দুগ্ধজাত খাবার: খালি পেটে দই ও দুগ্ধজাত খাবার খেলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয়। আর এ এসিড দুগ্ধজাত খাবারে থাকা ল্যাক্টিক এসিড নষ্ট করে এসিডিটির সমস্যা সৃষ্টি করে। এ কারণেই দুগ্ধজাত খাবার খেতে চাইলে অবশ্যই ভরা পেটে খান।

চা ও কফি: চা বা কফি দিয়ে আপনার দিন শুরু হলে অভ্যাসটা যতো দ্রুত সম্ভব বদলে ফেলুন। কারণ খালি পেটে ক্যাফেইন জাতীয় পানীয় পান করলে বুকে জ্বালা করা ও হজমে সমস্যা হতে পারে। চা ও কফি গ্যাস্ট্রিক রসের নিঃসরণের মাত্রা বাড়ায়। যার ফলে হজম প্রক্রিয়ায় ব্যঘাত ঘটে ও গ্যাসের সমস্যা দেখা দেয়।

এছাড়া মধু, ওটমিল, যেকোনো তাজা ফল ও ডিম খালি পেটে খাওয়া উচিত নয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে