,

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ১৪ সেপ্টেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ১৪ সেপ্টেম্বর রাজশাহী আসছেন। এদিন সকালে তিনি জেলার চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

পরে বিকেলে তিনি জেলার পবা উপজেলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় প্রশাসনকে এসব তথ্য জানানো হয়েছে। রবিবার স্বাক্ষর করা চিঠিটি সোমবার রাজশাহী প্রশাসনের কর্মকর্তারা হাতে পেয়েছেন।

জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে তারা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেনও একই কথা বলেছেন।

এদিকে গত প্রায় এক মাস ধরেই শোনা যাচ্ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসছেন। পুলিশের অনুষ্ঠানে যোগ দেয়া নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও অনিশ্চিত ছিল পবায় আওয়ামী লীগের জনসভায় যোগ দেয়া নিয়ে। স্থানীয় আওয়ামী লীগ চাচ্ছিল, পবার নওহাটা ডিগ্রি কলেজ মাঠে জনসভা করতে।

তবে গোয়েন্দা সংস্থাগুলো ওই স্থানের জনসভায় প্রধানমন্ত্রীর যোগ দেয়ার ব্যাপারে আপত্তি করেন। এরপর জনসভার স্থান পরিবর্তন করা হয়। জনসভায় প্রধানমন্ত্রীর যোগ দেয়ার বিষয়টি তার কার্যালয় থেকে নিশ্চিত করার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। শুরু হয়েছে জনসভার প্রস্তুতিও।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, জনসভায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা যোগ দেবেন। তারা এ জনসভা সফল করবেন। জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে তারা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে