,

শুরুতেই ভয়ংকর স্মিথকে ফেরালেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ : স্টিভেন স্মিথের কথা সবারই জানা। একাই যেকোনো ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন। সেই ভয়ংকর স্মিথকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। ম্যাট রেনশ ১৪ এবং পিটার হ্যান্ডসকম্ব ৯ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে সোমবার ৩ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অজিরা।

নিজের দ্বিতীয় ওভারেই অজি অধিনায়ক স্মিথকে বোল্ড করেন মিরাজ। স্মিথ মাত্র ৮ রান করেন।

এর আগে প্রথমদিন রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ২৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশকে অলআউট করে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সাকিব ও মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

১৪ রানেই তিন উইকেট পড়ে অজিদের। ওয়ার্নার ৮ রানে মিরাজের শিকার হন। নাথান লায়ন রানের খাতা খোলার আগেই সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে