বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথকে সাজঘরে : অস্ট্রেলিয়া ৫৭/৪

news-image

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ককে নিয়েই যত চিন্তা বলে উল্লেখ করেছিলেন সাকিব। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই বিপজ্জনক ব্যাটসম্যান স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন মেহেদী মিরাজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫৭ রান।

এর আগে, প্রথম ইনিংসে ২৬০ রান করা বাংলাদেশ মাঠে নামছে লিডের লক্ষ্য নিয়ে। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেট তুলে নিতে চায় মুশফিকুর রহিমের দল।

শেষ বেলার ৩ উইকেট বাংলাদেশকে ঢাকা টেস্টের চালকের আসনে নিয়ে এসেছে বলে মনে করেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন সোমবার অস্ট্রেলিয়ার বাকি ৭ উইকেট দ্রুত তুলে নিয়ে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে চান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

প্রথম দিন শেষে স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)

বাংলাদেশ ১ম ইনিংস- ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু