,

পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিকল্পরাও খেলেছেন সামর্থ্য মতো, তবে জিততে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা।

রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
ম্যাচের ১০ মিনিটে আচমকা শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। ডি বক্সে দাঁড়ানো সতীর্থদের পাস না দিয়ে হুট করে সরাসরি গোলে শট নেন। ভ্যালেন্সিয়ার গোলরক্ষক বুঝে উঠার আগেই বল জালে জড়িয়ে যায়। আট মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেয় ভালেন্সিয়া। বাঁ-দিক থেকে ডিফেন্ডার তোনি লাতোর ক্রস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের।

আক্রমণ-পাল্টা আক্রমণের পর পরবর্তী গোলটি আসে ৭৭ মিনিটে। ফরাসি মিডফিল্ডার কোনদগবিয়া ১৬ গজ দূর থেকে শট করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়।

তবে ঘরের মাঠে হারতে নারাজ আসেনসিও। ৮২ মিনিটে ফ্রিক কিক থেকে গোল করে খেলায় সমতা আনেন তিনি। খেলাও শেষ হয় এই ২-২ গোলের সমতাতেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা