,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকা মানুষ

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা–গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে আটকে আছে মানুষ। গতকাল রোববার রাত ১২টা থেকে যানজট শুরু হয়। আজ সোমবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে এই যানজট।

দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসের যাত্রী মিতু আক্তারের সঙ্গে কথা হয় সকাল সাড়ে ছয়টার দিকে। ভোর সাড়ে পাঁচটা থেকে তিনি তালতলি এলাকায় আটকে আছেন বলে জানালেন। বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি নারায়ণগঞ্জে যাচ্ছেন। যানজটে আটকে বোনের জানাজায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন।

এশিয়া ট্রান্সপোর্ট বাসের চালক নজরুল ইসলাম বলেন, এই সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।

দাউদকান্দির বিশ্বরোডে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল পৌনে সাতটা পর্যন্ত যানজটে আটকে আছেন শিক্ষক নাসিরউদ্দিন।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে